সুডো টেক || ...প্রযুক্তির বিষ্ময়! ( একটি তথ্য প্রযুক্তি ভিত্তিক ব্লগিং প্লাটফর্ম )

«

»

Aug 10

ফ্ল্যাশ ড্রাইভে উইন্ডোজ বুট করুন!!

সালাম সবাইকে।
আমরা যারা নেটবুক ব্যাবহার করি তারা বরাবরই একটা সমস্যার সম্মুখীন হই যখন উইন্ডোজ এ সমস্যা দেখা দেয়; মানে নতুন করে আবার উইন্ডোজ সেটাপ/ইন্সটল করতে হয়। মোটামোটি সবাই ডেস্কটপে বা নোটবুকে উইন্ডোজ ইন্সটল করতে পারেন… কিন্তু নেটবুকে উইন্ডোজ ইন্সটল করতে গেলে ঝামেলা হল- নেটবুকে তো DVD/CD- RW/Room থাকে না। উপায় হল কোন ডেস্কটপ বা নোটবুক থেকে USB Drive/Pen Drive এ উইন্ডোজ বুট(Boot) করে ইন্সটল করা। অনেকেই এই কাজ টা পারি না। এই কাজ টা অনেক ভাবেই করা যায়। আমি নিজে যেভাবে করি সেটাই এই পোস্টে আপনাদের সাথে শেয়ার করছি।

প্রথমে আপনার পেন-ড্রাইভটি NTFS ফাইল সিস্টেমে কনভার্ট করুন। এই বিষয়ে না জানলে আমার পূর্বের পোস্টটি পড়ুন। এই জন্য এখানে ক্লিক করুন।
এরপর এখানে ক্লিক করে WinSetupFromUSB(5MB) সফটওয়্যারটি ডাউনলোড করে নিন। এরপর তা Extract করুন।

১ম ধাপঃ WinSetupFromUSB_v-0.2.3 ফোল্ডারটি ওপেন করুন। WinSetupFromUSB_0-2-3.exe ফাইলটিতে ডাবল ক্লিক করুন। এরপর নিচের ছবির মতো একটি উইন্ডো ওপেন হবে-

Windows_7_boot_in_USB_01


২য় ধাপঃ এরপর USB Disk Selection box এ দেখুন আপনার পেন-ড্রাইভটি দেখাচ্ছে কিনা। যদি বক্সটি ব্ল্যাংক থাকে তাহলে পাশের Refresh বাটন এর ক্লিক করে USB Disk Selection boxএ ক্লিক করে আপনার পেন-ড্রাইভটি সিলেক্ট করে দিন।Windows_7_boot_in_USB_02

৩য় ধাপঃ Force Target disk typeRemovable এর পাশের রেডিও বাটনে ক্লিক করুন। আর Windows will be installed in\WINDOWS লেখা না থাকলে তা লিখে দিন।

Windows_7_boot_in_USB_03

৪র্থ ধাপঃ এরপর RMPrepUSB বাটনে ক্লিক করলে নিচের ছবির মতো ১টা উইন্ডো ওপেন হবে।

Windows_7_boot_in_USB_04

৫ম ধাপঃ যে উইন্ডোটি ওপেন হয়েছে সেখানে DRIVE 1 USB FLASH DRIVE এর নিচের বক্সে আপনার পেন-ড্রাইভটি দেখাচ্ছে কিনা দেখে নিন। যদি না দেখায় সেক্ষেত্রে পাশের Refresh বাটনে ক্লিক করুন। এরপর আশা করা যায় দেখাবে। তারপর 4 FILESYSTEM and OVERRIDES এর নিচে NTFS এর পাশের রেডিও বাটন এ ক্লিক করুন এবং Boot as HDD এর পাশের বক্সে টিক দিন।

Windows_7_boot_in_USB_05

৬ষ্ঠ ধাপঃ আপনি উইন্ডোজ এর কন ভার্সন বুট করতে চাচ্ছেন এবার টা সিলেক্ট করতে হবে। আপনি যদি উইন্ডোজ XP বুট করতে চান তাহলে 3 BOOT OPTIONS এর নিচে XP/BartPE Bootable এর পাশের রেডিও বাটন এ ক্লিক করুন। আর যদি XP এর পরের ভার্সন- Vista বা 7 বুট করতে চান তাহলে WinPEv2/WinPEv3/Vista/Win7 bootable এর পাশের রেডিও বাটন এ ক্লিক করুন।

Windows_7_boot_in_USB_06

৭ম ধাপঃ এরপর 6 Prepare Drive এ ক্লিক করলে নিচের ছবির মতো ১টা ডায়ালগ বক্স ওপেন হবে। ওটা OK করুন।

Windows_7_boot_in_USB_07

৮ম ধাপঃ এরপর নিচের ছবির মতো ১টা ব্ল্যাক উইন্ডো(যেটাকে ডস উইন্ডো বলা হয়) ও ১টি ডায়ালগ বক্স ওপেন হবে। সেটাতে OK করুন। এবার ২০সেকেন্ড থেকে ৪০সেকেন্ড সময় নিবে, তারপর ডস উইন্ডো টি ক্লোজ হয়ে যাবে। এরপর RMPREPUSB v.2.0.811 এর উইন্ডো টি ইক্সিট করুন।

Windows_7_boot_in_USB_08৯ম ধাপঃ এরপর আপনার DVD/CD- RW/Room এ উইন্ডোজ 7  বা XP এর disc প্রবেশ করান। যদি উইন্ডোজ vista/7 বুট করতে চান তাহলে Vista/7 setup/PE/RecoveryISO এর পাশে টিক দিন এবং ডান পাশের বাটন এ ক্লিক করলে নিচের ছবির মতো ১টা উইন্ডো ওপেন হবে। ওখান থেকে আপনার CD/DVD ড্রাইভটি সিলেক্ট করে OK করুন।Windows_7_boot_in_USB_09আর উইন্ডোজ XP এর জন্য Windows 2000/XP/2003 source এর পাশের Browse বাটনে ক্লিক করুন। এবং ঠিক উপরের কাজটি রিপিট করুন।

Windows_7_boot_in_USB_10

১০ম ধাপঃ এরপর দেখবেন GO  বাটনটি অ্যাক্টিভ হয়ে গেসে; মানে এবার সে রেডি বুট করার জন্য :-P . GO তে ক্লিক করুন। এবার অপেক্ষার পালা… ;)

Windows_7_boot_in_USB_11

শেষ ধাপঃ কিছুক্ষণ অপেক্ষা করুন। মানে যতক্ষণ না বুট করার প্রসেস কমপ্লিট হয়। কমপ্লিট হয়ে গেলে ১টা ডায়ালগ বক্স আসবে। ওখানে OK করে WinSetupFromUSB এর উইন্ডোটিও ক্লোজ করে দিন…

Windows_7_boot_in_USB_12


এরপর ডাউনলোড করা ফাইলটিতে দেখুন bootfiles নামে ১টি ফোল্ডার আছে। ওটা ওপেন করে menu.lstwinsetup.lst ফাইল ২টো কপি করে আপনার বুট করা পেন-ড্রাইভটির ভিতরে পেস্ট করে Replace করুন। কারণ ফাইল ২টি আপনার পেন-ড্রাইভ এর ভিতর অলরেডি আছে।

এই তো কাজ শেষ… আপনার পেন-ড্রাইভটিতে উইন্ডোজ বুট হয়ে গেসে…
এবার ইন্সটল করুন……

বি.দ্র.- BIOS থেকে আগে 1st boot drive কে Removal/USB/flash drive <–এরকম যেটা থাকে সেটা সিলেক্ট করে নিন।

পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ। আশা করি অনেক নেটবুক ব্যাবহারকারীর(যারা এই বিষয়ে জানেন না আর কি :-D ) জন্য এটা কাজে আসবে। :-)

এই সম্পর্কিত আরো পোস্টঃ

About the author

O.o-Absent_mindeD-o.O

Walk this streets alone....

8 comments

  1. Rubel Orion

    জাতীয় জনগুরুত্বপূর্ণ পোস্ট!! :D

    1. O.o-Absent_mindeD-o.O

      তাহলে পোস্টটা জাতীয় স্বার্থে পড়া হোক… :-D

      1. Mehedi44

        আমার এক ফ্রেন্ড এই সমস্যার সমাধান চেয়েছিল, যাই হোক আপনি একটা গতি করে দিলেন। :P

  2. Mehedi44

    আমার মত (জাতি :P ) উপকৃত হয়েছে। ধন্যবাদ এভসেন্ট ভাই।

    1. O.o-Absent_mindeD-o.O

      যখন অ্যাবসেন্ট ই বলতে চান তখন ঠিক কইরা বলেন… কি “ব” এর জায়গায় “ভ” লেখেন মিয়া!!!!

  3. mehedi mridha

    ঠিক এই জিনিসটা জানার জন্যই আমার এক বন্ধুর কাছে জানতে চেয়েছিলাম, মজার ব্যাপার হচ্ছে তাকেও আমরা এবসেন্ট মাইন্ডেড বলে চিনি…। আর সময় মত আপনিও প্রয়োজন টা মিটীয়ে দিলেন, ধন্যবাদ :D

    1. O.o-Absent_mindeD-o.O

      বিরাট মজা নিয়া নিলেন দেখি…… o.O

      1. Rubel Orion

        হা হা হা… :D

Leave a Reply