আমরা যারা কম্পিউটারের সাথে পরিচিত তাদের অনেকেই এই টাইপের সমস্যায় পড়েছি। হয়তো নিজের খুব দরকারী কিংবা প্রিয় কিছু রাখা ফোল্ডারটা নিজের ভুলে/ অজানা কারনে আর ওপেন করতে অথবা খুজে পাচ্ছেন না। নিশ্চয়ই তখন অনেক খারাপ লাগে। তাই, এ সমস্যার সমাধানে আজকের এই পোস্ট। লাগবে শুধু ছোট্ট একটি সফটওয়ার। আসুন জেনে নেই…
যারা ভালো এন্টিভাইরাস আপডেট সহ ব্যবহার করেন না তাদের এই সমস্যাগুলো সবচেয়ে বেশী হয় ।ফোল্ডার অপশন চলে যায় ,টাস্ক ম্যানাজার ডিজ্যাবল থাকে রেজিষ্টি ইডিটিং অপশন সহ আরও অনেক কিছু ডিজ্যাবল হয়ে থাকে । এক্ষেত্রে কিছু ইউজার এক্সপি রিইন্সটল করে আর অ্যাডভান্স ইউজাররা এগুলো খুব সহজে ঠিক করে নেয়।
RegainPower সফটওয়্যারটির সাহায্যে এইসব সমস্যা এক ক্লিকেই ঠিক করে নিতে পারেন। আর এই সফটওয়ারটি একদম ছোট আর পোর্টেবল ।



বন্ধুদের কথা