সালাম ও ভালোবাসা নিবেন। মজার একটা জিনিস নিয়ে হাজির হয়েছি।
সেটা হচ্ছে পৃথিবীর সমচেয়ে ছোট পেট্রোল ইঞ্জিন। যেটা বিজ্ঞানীরা অলরেডী আবিষ্কার করেছে। মজার ব্যপার হচ্ছে এর সাইজ আধা সেন্টিমিটার। আপনার বাসার স্কেল নিয়ে দেখুন তো আধা সেন্টিমিটার কতটুক।
ইউনিভার্সিটি অব বারমিংহাম এর ইঞ্জিনিয়াররা এটা তৈরী করছে।
এই ইঞ্জিনে একটা মিনি মটর রয়েছে যেটা কিনা একটা লাইটারের জ্বালানীর এক ফোয়ারা দিয়ে দুই বছর চলতে পারে। আমরা কনভেনশনাল যেই ব্যাটাররীগুলো ব্যবহার করি, এটা তার চেয়ে ৭০০ গুন বেশী শক্তি দিতে সক্ষম। এটা ল্যাপটপ ও মোবাইলে ব্যবহার করা যেতে পারে। এতে কয়েকমাস চার্জ না দিয়েই এই ডিভাইসগুলো অপারেট করতে পারবেন।
আরেকটা ব্যপার হচ্ছে, এই ইঞ্জন বানাতে যারা যারা অতীতকালে মাইক্রো মটর বানানোর চেষ্টা করেছে, এতে দেখা গেছে এত তাপ উৎপন্ন হয় যে, মটর জ্বলে যায়। কিন্তু ইউনিভারসিটি অব বারমিংহাম এর ইঞ্জিনিয়াররা এই সমস্যা থেকে বেরিয়ে এসেছেন। হিট রেজিস্টেন্স এর জন্য তারা সিরামিক ও সিলিকন কার্বাইড ইউজ করছেন।
মজার না ইঞ্জিনটা??
লাগবে একটা??
বানিয়ে ফেলুন। ![]()
ভালো থাকবেন। নিজের যত্ন নিবেন। প্রিয় মানুষের কাছাকাছি থাকবেন। আবার বেশি কাছে না, রোযার মাস!





বন্ধুদের কথা